অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির Logo বাউফলে তেতুলিয়া নদীতে জেলের মর্মান্তিক মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ

করোনা ঝুঁকি নিয়ে : আজও হুড়োহুড়ি করে নদী পার হচ্ছে মানুষ

জাগো নিউজঃ করোনা ভাইরাসের ঝুঁকি উপেক্ষা করে ও সামাজিক দূরত্ব না মেনে দক্ষিণ-পশ্চিমঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে আজও নদী পার হচ্ছেন শত শত যাত্রী। শুক্রবার দুপুর ১২টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটে এমন চিত্র দেখা যায়।

গণপরিবহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জেলা থেকে যাত্রীরা দৌলতদিয়া ঘাটে এসে ফেরিতে উঠছেন। এ সময় ঢাকা থেকেও বহু যাত্রীকে আসতে দেখা গেছে। তবে চোখে পড়েনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটে কর্মরত ৫ কর্মচারী ও তাদের মেসের রাধুনীসহ ৬ জন করোনায় আক্রান্ত হওয়ায় ঘাটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহু রনি জানান, জরুরি পণ্যবাহী যানবাহন পারাপারে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমান ৪টি ইউটিলিটি (ছোট) ও ২টি রোরো (বড়) ফেরি চলাচল করছে। আর সেই সুযোগে ঘাটে আসা যাত্রীরা নদী পারাপার হচ্ছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির

করোনা ঝুঁকি নিয়ে : আজও হুড়োহুড়ি করে নদী পার হচ্ছে মানুষ

আপডেট টাইম : ০৯:৩৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০