পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

করোনার সঙ্গে ২১ দিন লড়ে সুস্থ নেত্রকোনার দুই চিকিৎসক

ডেস্কঃ ২১ দিন করোনাভাইরাসের সঙ্গে লড়ে অবশেষে পুরোপুরি সুস্থ হলেন নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের দুই চিকিৎসক। আজ শনিবার বিকেলে দুই চিকিৎসক আজহারুল ইসলাম (২৫) ও ধ্রুব সাহা রায়কে (৩০) ছাড়পত্র দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদ আক্তার।
উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের ওই দুই চিকিৎসক উপজেলায় করোনাভাইরাসের লক্ষণ নিয়ে মারা যাওয়া ও এ ধরনের লক্ষণে অসুস্থ ব্যক্তিদের নমুনা সংগ্রহের কাজে যুক্ত ছিলেন। তাই সর্তকতার অংশ হিসেবে তাদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়।
গত ২১ এপ্রিল পরীক্ষার ফলাফলে তাদের করোনাভাইরাস পজেটিভ আসে। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে তারা চিকিৎসাধীন ছিলেন। দ্বিতীয় বার তাদের নমুনা ল্যাবে পাঠানো হলে ১৬তম দিনে ফলাফল নেগেটিভ আসে। ২১ দিন পর তৃতীয় বারের পরীক্ষায়ও তাদের ফলাফল নেগেটিভ আসায় আজ তাদের ছাত্রপত্র দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদ আক্তার জানান, পরপর দুই বার তাদের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় ২১দিন পর ছারপত্র দেওয়া হয়েছে। তারা এখন পুরোপুরি সুস্থ।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

করোনার সঙ্গে ২১ দিন লড়ে সুস্থ নেত্রকোনার দুই চিকিৎসক

আপডেট টাইম : ০৩:০৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২০