পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

করোনাভাইরাস : সর্বোচ্চ রেকর্ড ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু ১৯, আক্রান্ত ১ হাজার ১৬২

ডেস্ক: দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত ও মৃত্যুর সব রেকর্ড ভাঙল। নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ১৬২ জন এবং মারা গেছে ১৯ জন।এ নিয়ে ভাইরাসটিতে মোট ২৬৯ জনের প্রাণহানি হলো। সুস্থ হয়েছে ২১৪ জন। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ হাজার ৮২২জনে।
বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৪১টি ল্যাব থেকে ৭ হাজার ৮৬২টি। পূর্বের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৯০০টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ১৬২ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৭ হাজার ৮২২ জন।’
অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১৯ জন।’
এর আগে মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৯৬৯ জন, মৃত্যু হয় ১১ জনের। তার আগের দিন সোমবার শনাক্ত হয় ১ হাজার ৩৪ জন, মারা যায় ১১ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

করোনাভাইরাস : সর্বোচ্চ রেকর্ড ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু ১৯, আক্রান্ত ১ হাজার ১৬২

আপডেট টাইম : ০৮:৪২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০