পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

মৃত্যুর ৪ দিন পর জানা গেল করোনা পজিটিভ!

ডেস্ক : জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গত শুক্রবার মারা যান নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ব্যবসায়ী গৌরাঙ্গ চন্দ্র পাল (৪৫)। মারা যাওয়ার চারদিন পর গতকাল মঙ্গলবার রাতে তার নমুনা পরীক্ষার প্রতিবেদন হাতে আসলে জানা যায় ওই ব্যবসায়ীর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়।

গৌরাঙ্গ চন্দ্র পাল নেত্রকোণায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম ব্যক্তি। তিনি উপজেলার গাগলাজুর ইউনিয়নের চৌরাপাড়া গ্রামের একজন কাপড় ব্যবসায়ী ছিলেন।

জানা যায়, ওই ক্ষুদ্র ব্যবসায়ী গত বৃহস্পতিবার জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তার শরীরের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে পাঠায়। কিন্তু ওই নমুনার রিপোর্ট আসে পাঁচদিন পর, মঙ্গলবার রাতে। রিপোর্টে তিনি করোনাভাইরাস পজিটিভ ছিলেন।

কিন্তু রিপোর্ট হাতে আসার চারদিন আগেই শুক্রবার সন্ধ্যায় মোহনগঞ্জ পৌর শহরের রাউৎপাড়া ভাগ্নের বাসায় মারা যান তিনি।

জেলা সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খান এ বিষয়ের সত্যতা স্বীকার করে জানান, নেত্রকোণায় শনাক্ত হওয়া করোনা রোগীদের মধ্যে তিনিই প্রথম মারা যাওয়া ব্যক্তি।

ডা. তাজুল ইসলাম খান জানান, গত বৃহস্পতিবার ওই ব্যক্তির নমুনা পাঠানো হলে ময়মনসিংহ ল্যাব থেকে রিপোর্ট এসেছে মঙ্গলবার রাতে। ল্যাবের ক্যাপাসিটি কম থাকায় নমুনার জট সৃষ্টি হয়েছে। আর এ কারণে চার-পাঁচদিন পর রিপোর্ট এসেছে।

মোহনগঞ্জ উপজেলার আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুবীর সরকার বলেন, ‘মৃত ব্যবসায়ীর পরিবারের সদস্যদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছি। তার থানা রোডের ভাগ্নের বাসা এবং ও গাগলাজুর চৌড়াপাড়া গ্রামের বাড়ি লকডাউন করা হয়েছে। এ ছাড়াও তার সংস্পর্শে আসা আত্মীয়-স্বজনদের নমুনা সংগ্রহ করা হয়েছে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মৃত্যুর ৪ দিন পর জানা গেল করোনা পজিটিভ!

আপডেট টাইম : ০২:০৩:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০