অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

ভারতে মাইকে আজান দেয়ায় নিষেধাজ্ঞা জারি

ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্ট লাউডস্পিকারে আজান দেয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। আদালতের নির্দেশনায় বলা হয়েছে, মসজিদে কেবলমাত্র একজন মুয়াজ্জিন খালি গলায় আজান দিতে পারবেন।

খবরে বলা হয়েছে, শুক্রবার (১৫ মে) আজান সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার রায়ে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শশীকান্ত গুপ্তা ও অজিত কুমারের সমন্বিত বেঞ্চ করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউনের মধ্যে মসজিদে লাউডস্পিকারে আজানে নিষেধাজ্ঞা দেন।

আদালতের রায়ে বলা হয়েছে, জেলা প্রশাসনের অনুমতি ছাড়া যদি কেউ মাইকে আজান দেন, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। মাইকে আজান দিতে না দেয়ার বিষয়টি সংবিধানে বর্ণিত ২৫ নম্বর ধারা লঙ্ঘন করে না বলেও উল্লেখ করেন আদালত।

বলা হয়, সংবিধানে পরিষ্কার বলা হয়েছে- যতক্ষণ না কারও সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে ততক্ষণ অন্য একজন নাগরিক তার ভাল লাগছে না এরকম কিছু শুনতে বাধ্য নন। বরং যদি তাকে ওই কাজ করতে বাধ্য হতে হয় তাহলে তা আইনবিরোধী।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে লাউডস্পিকারে আজান ইস্যুতে এলাহাবাদ হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিএসপি নেতা আফজাল আনসারি। উত্তরপ্রদেশ প্রশাসনের পক্ষ থেকে লাউডস্পিকারে আজান দেয়ার বিষয়ে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তা তুলে নেয়ার আবেদন করেছিলেন তিনি। কিন্তু তার ওই আবেদন খারিজ করে লাউডস্পিকারে আদান দেয়া বন্ধ রাখতে বলেন আদালত।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

ভারতে মাইকে আজান দেয়ায় নিষেধাজ্ঞা জারি

আপডেট টাইম : ০৯:৫৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০