পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ইতিহাসের সবচেয়ে বেশি ত্রাণ দেয়া হচ্ছে: হাছান মাহমুদ

ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, করোনা সংকটে দেশের দিনমজুর, খেটে খাওয়া মানুষের যাতে কষ্ট না হয়, এজন্য বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ত্রাণ বিতরণ করা হচ্ছে।
বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে করোনাভাইরাস থেকে রক্ষার জন্য প্রথম থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন। ইতিহাসের সবচাইতে বেশি ত্রাণ কার্যক্রম ঘোষণা দিয়ে বিতরণ অব্যাহত রেখেছেন। সরকারের ত্রাণ কার্যক্রমে দেশের এক তৃতীয়াংশের বেশি মানুষ এর আওতায় এসেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশের বিভিন্ন অঞ্চলের এক কোটি মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আলেম-ওলামার কথা চিন্তা করে কওমি মাদরাসায় সরকারি অনুদান দিয়েছেন। করোনার সময় লকডাউনের পরিস্থিতিতে আলেম-ওলামাদের যেনো সমস্যা না হয় এজন্য এ অনুদান দিয়েছেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার মানুষের জীবন ও জীবিকা রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের কোটি কোটি মানুষের কথা চিন্তা করে লকটাউন শিথিল করে ছোট দোকানপাট সীমিত আকারে খোলার সুযোগ করে দিয়েছেন। একইসঙ্গে মানুষ যেন সামাজিক দূরত্ব বজায় রাখে সরকারি নির্দেশনা মানে এজন্য বারবার বলা হচ্ছে। সব মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ পড়তে পারে এজন্য লকডাউন শিথিল করা হয়েছে। এই কাজগুলো বিএনপির সহ্য হচ্ছে না।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বক্তব্যের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ছোট দোকানদাররা দোকান খুলে আয় করে কিছুটা হলেও বাচ্চাদের মুখে খাবার ও সংসার চালাতে পারছেন। এ কারণেই বিএনপি সরকারের সমালোচনা করছে।

ভারতের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যেখানে ভারতে প্রতিদিন প্রায় একশ’ জনের মতো মানুষ মারা যাচ্ছে। তারপরও ভারতের বিভিন্ন রাজ্যে লকডাউন শিথিল করা হয়েছে। ইউরোপে বিভিন্ন দেশে এখনো যেখানে শত শত মানুষ মারা যাচ্ছে, সেখানেও জীবিকার কথা চিন্তা করে লকডাউন শিথিল করা হয়েছে। আমাদের দেশেও কিছুটা শিথিল করা হয়েছে। তারপরও তারা সরকারে সমালোচনায় ব্যস্ত। সমালোচনা না করে আসুন আমরা জনগণের সুরক্ষার জন্য এক হয়ে কাজ করি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ইতিহাসের সবচেয়ে বেশি ত্রাণ দেয়া হচ্ছে: হাছান মাহমুদ

আপডেট টাইম : ১০:২৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২০