অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

২৪ ঘণ্টায় করোনা শনাক্তে নতুন রেকর্ড, মৃত্যু ২০ আক্রান্ত ১৮৭৩

ডেস্ক :দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। মোট রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৮৭৩ জন। মারা গেছে ২০ জন। আর সুস্থ হয়েছেন ২৯৬ জন।

আজ শনিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৮৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ৩২ হাজার ৭৮ জন। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২০ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৫২ জনে।’

নাসিমা আকতার আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৬ জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৮৬ জন। ’

এর আগে গতকাল শুক্রবার ১ হাজার ৬৯৪ জন রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ২৪ জন। সুস্থ হয়েছে ৫৮৮ জন। তার আগের দিন বৃহস্পতিবার শনাক্ত হয়েছে ১ হাজার ৭৭৩ জন এবং মারা গেছে ২২ জন। সুস্থ হয়েছে ৩৯৫ জন।

এ ছাড়া বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ১ হাজার ৬১৭ জন, মৃত্যু হয় ১৭ জনের। তার আগের দিন মঙ্গলবার শনাক্ত হয় ১ হাজার ২৫১ জন, মারা যায় ২১ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

২৪ ঘণ্টায় করোনা শনাক্তে নতুন রেকর্ড, মৃত্যু ২০ আক্রান্ত ১৮৭৩

আপডেট টাইম : ১০:০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০