অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নারায়ণগঞ্জের আলোচিত সেই ‘করোনাযোদ্ধা’ খোরশেদের স্ত্রী করোনায় আক্রান্ত

ডেস্ক : নারায়ণগঞ্জের আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কাউন্সিলর খোরশেদ। একই সঙ্গে স্ত্রীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে নানা কার্যক্রম ও করোনায় মৃতদের দাফন-কাফনে এগিয়ে আসেন কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদ। এখন পর্যন্ত অর্ধশতাধিক মরদেহ দাফনও করেছেন তিনি। সেই খোরশেদের স্ত্রী এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদ বলেন, ‘২২ মে নমুনা সংগ্রহ করা হলে ২৩ মে ফলাফলে আমার স্ত্রী আক্রান্ত হিসেবে শনাক্ত হন। তিনি বাড়িতেই ছিলেন এবং কোথাও যাননি। কীভাবে আক্রান্ত হয়েছেন সেটি নিশ্চিত নই। তবে এখন পর্যন্ত নানা কাজ করেছি, করছি। ২২ মে আমিও নমুনা দিয়েছিলাম। তবে করোনা নেগেটিভ এসেছে আমার।’

প্রসঙ্গত, করোনা কিংবা করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের লাশ দাফনের ঘোষণা দিয়েছিলেন কাউন্সিলর খোরশেদ। ঘোষণা অনুযায়ী ৮ এপ্রিল থেকে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের দাফনকাজ শুরু করেন তিনি।

করোনায় মৃত্যু হয়েছে আতঙ্কে অনেকের লাশ ঘরে রেখে পালিয়ে গেছেন স্বজনরা। খবর পেয়ে ওই সব ব্যক্তির লাশ কাঁধে তুলে নিয়েছেন স্থানীয় এই কাউন্সিলর। পরে গোসল ও জানাজা শেষে ওই মানুষকে দাফন করেছেন কাউন্সিলর ও তার লোকজন। এখনও এই কাজ চালিয়ে যাচ্ছেন কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের আলোচিত সেই ‘করোনাযোদ্ধা’ খোরশেদের স্ত্রী করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ০৬:৪০:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০