পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

মাগুরায় ঈদের জামাত নিয়ে কোপাকুপি

ডেস্ক: মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নে ঈদের জামাত নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত ১০০ বাড়ি ভাংচুর করা হয়েছে। সোমবার (২৫ মে) সকালে এই ঘটনা ঘটে। এ সময় অন্তত ৪ ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫০ রাউন্ড ফাঁকা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ঈদের জামাত নিয়ে সামান্য কথা কাটাকাটির এক পর্যায়ে শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান মোতাসসিম বিল্লাহ সংগ্রামের নির্দেশে শিহাব বিশ্বাস, আবু সাঈদ মন্ডল, বক্কার মোল্যার নেতৃত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির মোল্যার সমর্থকদের বাড়িতে বাড়িতে হামলা চালানো হয়। এ সময় ঈদের নামাজে দাঁড়িয়ে যাওয়া ৪ ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত এবং অন্তত ১০০টি বাড়িতে ভাংচুর চালানো হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৫০ রাউন্ড ফাঁকা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ সময় ৭ জনকে আটক করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

মাগুরায় ঈদের জামাত নিয়ে কোপাকুপি

আপডেট টাইম : ১২:২১:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০