পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ধর্ষণের শিকার কলেজছাত্রী

ডেস্ক : খুলনার পাইকগাছা উপজেলার পল্লীতে এক কলেজছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে।

গত (৮ মে) রাত ১০টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাইল গ্রামের মোড়ল পাড়ায় ধর্ষণের ঘটনাটি ঘটেছে। পুলিশ ভিকটিমকে খুলনায় পাঠিয়ে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করেছে।

এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ওমর ফারুক মোড়লকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-১২, তারিখ-১১/০৫/২০২০। ধর্ষণে সহযোগিতা করায় একই এলাকার মো. লুৎফর মোড়লের ছেলে মনিরুল ইাসলাম মোড়ল (৩০) ও রশীদ মোড়লের পুত্র আব্দুস সালাম মোড়লকে (৪৫) মামলায় আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, ওই গ্রামের জনৈক ব্যক্তির কলেজ পড়ুয়া কন্যাকে (১৭) একই পাড়ার আ. হালিম মোড়লের পুত্র ওমর ফারুক মোড়ল (৩০) দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায়ে গত ৮মে দিনগত রাত ১০টার দিকে কলেজ ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে এলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ওরম ফারুকসহ তার সহযোগি আরও দু যুবক তাকে জোর করে ধরে পাশের বাগানে নিয়ে যায় এবং ওমর ফারুক মোড়ল ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরকরে ধর্ষণ করে। ভিকটিমের পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকলে একপর্যায়ে ধর্ষকসহ তার অপর দু’সঙ্গী দ্রুত পালিয়ে যায়।

এ ব্যাপারে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজ শফী বলেন, অভিযোগ মোতাবেক মামলা রুজু হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষার রিপোর্ট পাবার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ধর্ষণের শিকার কলেজছাত্রী

আপডেট টাইম : ০৬:৪৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০