অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়াতে বিআরটিএর সুপারিশ

ফারুক আহমেদ সুজনঃ আন্তঃজেলা চলাচলে বাস-মিনিবাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে প্রতিটি বাসে আসন সংখ্যার অর্ধেক যাত্রী বহন করতে হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (৩০ মে) বিআরটিএর ব্যয় বিশ্লেষণ কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে। বৈঠকে বিআরটিএর কর্মকর্তা ছাড়াও মালিক ও শ্রমিকদের প্রতিনিধি উপস্থিত ছিলেন। আগামী সোমবার (১ জুন) থেকে বাস চলাচল শুরু হবে।
ব্রিফিংয়ে বিআরটিএ চেয়ারম্যান ইউসুফ আলী মোল্লা জানান, ৫০ সিটের বাসে ২০ জন করে যাত্রী পরিবহন করা হবে। ফলে বাস পরিচালনার খরচ মেটাতে যাত্রীদের প্রায় দ্বিগুণ ভাড়া গুনতে হবে। করোনার জন্য স্বাস্থ্যবিধি মানতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সড়ক পরিবহন মালিক শ্রমিক সমিতির সহ-সভাপতি আবুল কালাম বলেন, করোনার পরে এই ভাড়া কার্যকর থাকবে না। যাত্রীরা মাস্ক নিয়ে না আসলে বাস মালিক কর্তৃপক্ষ তা সরবরাহ করবে। ড্রাইভারদের পিপিই দেওয়া হবে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (৩১ মে) থেকে বিদ্যমান ভাড়ায় আপাতত লঞ্চ চলাচল শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে ভাড়া বাড়বে কিনা- সে বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কারিগরি কমিটি গঠন করা হবে।
করোনা ভাইরাস সংকটের কারণে গত ২৬ মার্চ থেকে গণপরিবহন চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এক আদেশে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে গণপরিবহন চলাচলের অনুমতি দেয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়াতে বিআরটিএর সুপারিশ

আপডেট টাইম : ০৮:২২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০