অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ওসির ফোনে পালালো কিস্তি নিতে আসা মাঠকর্মীরা

ডেস্কঃ গাজীপুরের টঙ্গীতে সরকারি নির্দেশনা অমান্য করে ঋণের কিস্তি নিতে আসা দুই এনজিও কর্মী ওসির ফোন পেয়ে পালিয়ে গেছেন। বৃহস্পতিবার সকালে ‘সিডর বাংলাদেশ’ নামে একটি এনজিওর দুইজন মাঠকর্মী কিস্তি নিতে আসলে টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম ইসলাম তাদের ফোন করে প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় যেতে বললে তারা পালিয়ে যান।

জানা যায়, সকালে সিডর বাংলাদেশ নামে একটি এনজিওর দুই কর্মী ঋণের কিস্তি নিতে আসেন। এ সময় এনজিওর ঋণ নেয়া সদস্যরা কিস্তি পরিশোধে অপারগতা প্রকাশ করেন। এক পর্যায়ে এনজিওর দুই কর্মী বলেন, আমরা সরকারি নির্দেশনা নিয়ে এসেছি। কিস্তি পরিশোধ করতেই হবে। এসময় সরকারি নির্দেশনার কাগজ দেখতে চাইলে ওই দুই কর্মী ভুয়া দুটি কাগজ দেখায়, যাতে কোন সরকারি সিলমোহর অথবা সচিব পর্যায়ের কারও স্বাক্ষর ছিল না।

এনজিওর ঋণগ্রহিতা আনিসা বেগম জানান, আমরা সিডর বাংলাদেশ নামে একটি এনজিও থেকে ঋণ নিয়ে ভাগ্যের চাকা সচল করতে চেয়েছিলাম। কিন্তু দেশের এই ক্রান্তিকালে আমরা কোন কাজকর্ম করতে পারছি না। আমাদের সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে। এ সময় আমাদের পক্ষে ঋণের কিস্তি দেয়া কোনভাবেই সম্ভব নয়। সরকার বলেছে, এই পরিস্থিতিতে কোনভাবেই ঋণের কিস্তি নেয়া যাবে না। এমন কথা বলাতে কোনভাবেই এনজিও-র দুইকর্মী ঋণের কিস্তি ছাড়া যাবে না বলে হুঁশিয়ারি দেন।

পরে টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল সাহেবকে ফোনে জানাই। এসময় ওসি সরকারি নির্দেশনা অনুযায়ী কোনভাবেই ঋণের কিস্তি নেয়া যাবে না বলে এনজিও কর্মীদের হুঁশিয়ারি দেন। অবস্থা বেগতিক দেখে পালিয়ে যান এনজিওর ওই দুই কর্মী।

টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম বলেন, দেশের ক্রান্তিকালে কোনভাবেই ঋণের কিস্তির আদায় করা যাবে না। এই মর্মে সরকারি কঠোর নির্দেশনা রয়েছে। পরবর্তী সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত কোন কিস্তি আদায় চলবে না। কিস্তি পরিশোধে কোথাও কাউকে বাধ্য করা হলে থানা পুলিশকে জানানোর অনুরোধ করেন ওসি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ওসির ফোনে পালালো কিস্তি নিতে আসা মাঠকর্মীরা

আপডেট টাইম : ০৪:৪৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০