পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মোহাম্মদ নাসিমের অবস্থা খুবই সংকটাপন্ন

ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আই সি ইউ) ভেন্টিলেশন সাপোর্টে চিকিৎসাধীন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা ‘খুবই সংকটাপন্ন’ । অস্ত্রোপচার পরবর্তী ২৪ ঘন্টায় তার শারীরিক অবস্থার কাঙ্ক্ষিত ফলাফল যতটুকু উন্নতি হওয়ার কথা দৃশ্যত ততটুকু হয়নি।
হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে মোহাম্মদ নাসিমের চিকিৎসার্থে গঠিত ১৩ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া মোহাম্মদ নাসিমকে দেখে এসে আজ (৬ মে) বিকেলে এ তথ্য জানান। মোহাম্মদ নাসিম কেমন আছেন এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, উনার কন্ডিশন ভালো না। উনার কন্ডিশন ক্রিটিক্যাল। তবে আরও সময় নিলে কী অবস্থা তা বোঝা যাবে। কত ঘণ্টা পরে চিকিৎসকরা প্রকৃত অবস্থা বুঝতে পারবেন এমনটা জানতে চাইলে তিনি বলেন, এখন তো অপারেশনের পর ২৪ ঘণ্টা পার হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দেখি, তারপর আবার আরও ২৪ ঘণ্টা দেখার পর প্রতি ২৪ ঘণ্টায় কতটুকু উন্নতি বা অবনতি হয় তার ওপর নির্ভর করে প্রকৃত শারীরিক অবস্থা সম্পর্কে মন্তব্য করা যাবে। অধ্যাপক কনক কান্তি বড়ুয়া জানান, যে ওষুধ দিয়ে তাকে অজ্ঞান করা হয়েছিল সে ওষুধের প্রভাব এখনও যায়নি। সেক্ষেত্রে শারীরিক অবস্থার পর্যালোচনা করা দুরূহ ব্যাপার। ওষুধের প্রভাব নাকি মস্তিষ্কে রক্তক্ষরণের প্রভাবের কারণে এমনটা হচ্ছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ইতোমধ্যে অজ্ঞান করার ওষুধটি বন্ধ করে দেয়া হয়েছে। এখন পরবর্তী ২৪ ঘণ্টায় কতটুকু উন্নতি হয় তা দেখতে হবে।তিনি, ওনার শারীরিক অবস্থা সংকটাপন্ন, খুবই সংকটাপন্ন। অস্ত্রোপচার পরবর্তী ২৪ ঘণ্টায় যে রেজাল্ট পাওয়ার কথা ছিল তা দৃশ্যমান না হওয়ার কারণেই খুবই সংকটাপন্ন মনে করছি। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা গ্রহণকালে গতকাল (শুক্রবার) ভোরে তার ব্রেন স্ট্রোকের ফলে মস্তিষ্কে বড় ধরনের রক্তক্ষরণ হয়। হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে জরুরিভিত্তিতে হাসপাতালের নিউরো সার্জন অধ্যাপক রাজিউল হকের তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে ভেন্টিলেটর মেশিনে স্থানান্তর করা হয়।
গত ১ জুন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর আগে শারীরিক ‘দুর্বলতা’ নিয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন মোহাম্মদ নাসিম।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মোহাম্মদ নাসিমের অবস্থা খুবই সংকটাপন্ন

আপডেট টাইম : ০২:২৬:৪২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০