অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

দ্বিতীয়বারের মতো সিভিএফের প্রেসিডেন্ট শেখ হাসিনা

ডেস্ক : জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে থাকা দেশগুলোর জোট ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) এবং ভালনারেবল টোয়েন্টি (ভি-২০) গ্রুপের দ্বিতীয়বারের মতো সভাপতির দায়িত্ব নিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মার্শাল আইল্যান্ড থেকে এ দায়িত্ব গ্রহণ করার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আগামী ২০২০-২০২২ মেয়াদে এ দুই জোটের সভাপতির দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিভিএফ ও ভি-২০ গ্রুপের সভাপতি হিসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঝুঁকির মুখে থাকা দেশগুলোর কণ্ঠস্বর হয়ে উঠবে এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তাদের স্বার্থ তুলে ধরবে।

সংবাদ সম্মেলনে মার্শাল আইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী কাস্টেন এন নেমরা বলেন, আশা করি, ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষে কথা বলার ক্ষেত্রে ’ভাষাহীনদের ভাষা’ হয়ে উঠবে বাংলাদেশ।

এর আগে ২০১১ থেকে ২০১৩ মেয়াদে এ জোটের সভাপতির দায়িত্ব পালন করেছিল বাংলাদেশ।

৪৮টি দেশ নিয়ে গঠিত উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক ফোরাম সিভিএফ বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলায় কাজ করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্তদের জন্য কাজ করে।

গত মেয়াদে সিভিএফের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন মার্শাল আইল্যান্ডসের প্রেসিডেন্ট হিলডা হাইন।

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে থাকা দেশগুলোর অবস্থান তুলে ধরার লক্ষ্য নিয়ে ২০০৯ সালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের আগে সিভিএফ প্রতিষ্ঠা করেছিল মালদ্বীপ।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ইথিওপিয়ার বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক কমিশনার ফেকাদু বেয়েনে, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

দ্বিতীয়বারের মতো সিভিএফের প্রেসিডেন্ট শেখ হাসিনা

আপডেট টাইম : ০২:৫০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০