পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

শার্শা সীমান্তে গুলি করে বাংলাদেশিকে হত্যা করলো বিএসএফ

যশোর প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্তে শরিফুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে বিএসএফ। পরে ওই যুবকের লাশ সীমান্তের ইছামতী নদীতে ফেলে দিয়েছে।

বুধবার ভোর রাতে গরু নিয়ে দেশে ফেরার পথে ঝাউডাংগা ক্যাম্পের বিএসএফ তাকে হত্যা করে। নিহত শরিফুল ইসলাম (২৫) শার্শা থানার রাজগঞ্জ গ্রামের মৃত ইছাহক আলীর ছেলে।

নিহতের স্ত্রী মদিনা খাতুন ও চাচা ইউনুস আলী জানান, শরিফুল একজন গরু ব্যবসায়ী। গত সোমবার সে এই সীমান্ত দিয়ে গরু কিনতে ভারতে যায়। বুধবার ভোর রাতে গরু নিয়ে দেশে ফেরার পথে ঝাউডাংগা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যার পর লাশ ইছামতী নদীতে ভাসিয়ে দেয়।

শার্শা থানার ওসি বদরুল আলমসহ পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি জানান, অবৈধভাবে শরিফুল সীমান্ত অতিক্রম করে ভারতে যায়। শরিফুলের বুকে গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত ছাড়া এখনই কিছু বলা যাবে না। আমরা বিষয়টা খতিয়ে দেখব এবং লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুর-ই-এলাহী জানান, বুধবার সকালে বিজিবির একটি দল নদীর পাশ দিয়ে যাওয়ার সময় নদীতে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

শার্শা সীমান্তে গুলি করে বাংলাদেশিকে হত্যা করলো বিএসএফ

আপডেট টাইম : ০৩:২৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০