অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

করোনায় মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যানের মৃত্যু

ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বেসরকারি মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম। আজ শুক্রবার দুপুর ২টায় আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন মার্কেন্টাইল ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. আবদুল হামিদ সোহাগ। এ ছাড়া আনোয়ার খান মডার্ন হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. এহতেশামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. এহতেশামুল হক বলেন, ‘মোহাম্মদ সেলিম করোনায় আক্রান্ত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তিনি মারা গেছেন।’

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালক ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম একজন ট্রেডিং ব্যবসায়ী। তিনি সিনথিয়া সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান, গ্লোবাল ইন্স্যুরেন্স এবং মেট্রোপলিটন অ্যাডুকেশন প্রোমোর্টার্স লিমিটেডের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

এ ছাড়া সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা ছিল তার। তিনি শরীয়তপুর জনকল্যাণ সমিতি ও বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির আজীবন সদস্য, শরীয়তপুর শিক্ষা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মেম্বার, আব্দুর রাজ্জাক এবং মোহা. সেলিম ট্রাস্টি ফাউন্ডেশনের চেয়ারম্যান।

এদিকে ব্যাংকগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, এখন পর্যন্ত ব্যাংকার আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২৪ জনের। এর মধ্যে সোনালী ব্যাংকের ছয়জন, রূপালী ব্যাংকের দুজন, দ্য সিটি ব্যাংকের তিনজন, এনসিসি ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ শাখার একজন, উত্তরা ব্যাংকের শান্তিনগর শাখার একজন, জনতা ব্যাংকের তিনজন, ন্যাশনাল ব্যাংকের একজন, অগ্রণী ব্যাংকের একজন ও ডাচ-বাংলা ব্যাংকের দুজন এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের একজন। কেন্দ্রীয় ব্যাংকের একজন এবং এক্সিম ব্যাংকের একজন কর্মকর্তাও এ তালিকায় রয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

করোনায় মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যানের মৃত্যু

আপডেট টাইম : ০২:৩৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০