পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, ফের আইসিইউতে সাহারা খাতুন

ডেস্কঃ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে ফের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেয়া হয়েছে৷
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার সকালে আবারও তাকে আইসিইউতে নেয়া হয় বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মজিবর রহমান।
তিনি জানান, এর আগে সাহারা খাতুনের অবস্থার উন্নতি হলে গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও আইসিইউতে নেয়া হয়েছে।

মজিবর রহমান বলেন, ‘শুক্রবার (২৬ জুন) সকালে তার শারীরিক অবস্থার অবনতি হয়। উনার হার্টবিট পাওয়া যাচ্ছিল না। পাঞ্চ করে হার্টবিট ফিরিয়ে আনা হয়। এরপর বেলা ১১টার দিকে তাকে এইচডিইউ থেকে আবারও আইসিইউতে নেয়া হয়েছে।’
তিনি বলেন, বুধবার তার চিকিৎসা নিয়ে একটি মেডিকেল বোর্ড বসে। পরে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য উনাকে বিদেশে নেয়া যেতে পারে।

সাহারা খাতুনের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার বিষয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পরিবারের আলোচনা হয়েছে বলেও জানান তিনি। মজিবর রহমান বলেন, বিশ্বের যে পরিস্থিতি, দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার বিষয়ে নেত্রীর সঙ্গে কথা হয়েছে। কিন্তু পরিস্থিতি তো বুঝতেই পারছেন।

জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, ফের আইসিইউতে সাহারা খাতুন

আপডেট টাইম : ০৩:১৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০