অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

যমুনার পানি ফের বাড়ছে, সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি

ডেস্ক : সিরাজগঞ্জে যমুনার পানি ফের বাড়তে শুরু করেছে। ৮ সে.মি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬৯ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার কারণে বসতভিটা ও ফসল তলিয়ে গিয়ে সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এতে জেলার ৪৫টি ইউনিয়নের সাড়ে তিন লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

কোথাও কোথাও বসতভিটাগুলো ৮-১০ ফুট পানির নীচে তলিয়ে গেছে। পানিবন্দী মানুষের মধ্যে বিশুদ্ধপানি ও শিশু এবং শুকনো খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। সরকারীভাবে যে দশ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় নগন্য। বিশেষ করে পানিবন্দী সদর উপজেলার কাওয়াকোলা ইউপির এমনই পরিবার রয়েছে যাদের চাল আছে কিন্তু রান্না করার সুযোগ নেই।

কলাগাছের ভেলা ও নৌকায় তাদের আশ্রয়স্থান হয়ে দাঁড়িয়েছে। কাওয়াকোলা ১৬টি গ্রাম সম্পূর্ণ তলিয়ে গেছে। উচু জায়গার অভাবে অনেকে সার্বক্ষণিক পানি অথবা যাদের নৌকা আছে তারা নৌকায় আশ্রয় নিয়ে রয়েছে। এছাড়াও বন্যার কারনে গবাশি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। গরুগুলো শুকিয়ে যাচ্ছে। বন্যাকবলিতদের মধ্যে পানিবাহিত রোগ দেখা দিয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

যমুনার পানি ফের বাড়ছে, সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি

আপডেট টাইম : ০৩:১৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০