পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ঢাকা মেডিকেল লাশের ব্যবসা নিয়ে সংঘর্ষে ৪ জন আহত

ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারীদের মধ্যে লাশের ব্যবসা নিয়ে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। শুক্রবার বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি বিভাগে পুলিশ মোতায়েন করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, ঢাকা মেডিকেলে লাশের ব্যবসা নিয়ে বিরোধে দুইগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৪ জন আহত হয়। সংঘর্ষের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল- ২ এর পাশে লাশ পরিবহন এ্যাম্বুলেন্স রাখা নিয়ে ঢাকা মেডিকেল ইউনিট আওয়ামী লীগ সভাপতি ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির সাবেক সভাপতি খালেকের গ্রুপের মধ্যে শুক্রবার বিকালে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে খালেকের অনুসারী মো. সাজ্জাদ (২৬), আয়েশা (৩৪), মোস্তফা (২৮) এবং আলামিন (২০) আহত হয়েছেন।

তারা ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা নিচ্ছেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, এঘটনায় পরিস্থিতি স্বাভাবিক করার জন্য শাহবাগ থানা পুলিশ খালেক, রমিজ ও আলমকে জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় নিয়ে গেছেন। মেডিকেল এলাকায় কয়েকজন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহতরা জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মেডিকেলে কর্মরত একজন চিকিৎসক জানান, ঢাকা মেডিকেলে আসলে কর্মচারীদের দাপট এতটাই যে, চিকিৎসকরাই তাদের কাছে অসহায়। অনেক কর্মচারীরাই ডায়াগনস্টিক-ক্লিনিকের মালিক। অনেকে কর্মচারী ও চিকিৎসকদের ফারাক বুঝতে না পারায় তাদের অপকর্মের কারণে মানুষের মাঝে চিকিৎসকদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। ওই কর্মচারীরা রাজনৈতিকভাবে সক্রিয় থাকার কারণে তাদের অপকর্মের বিরুদ্ধে চিকিৎসকরাও কথা বলার সাহস দেখান না।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঢাকা মেডিকেল লাশের ব্যবসা নিয়ে সংঘর্ষে ৪ জন আহত

আপডেট টাইম : ০৩:০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০