পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে বন্যার পানিতে তলিয়ে গেলেন মা

ডেস্কঃ রাজশাহীর বাগমারায় কোলের শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে বন্যার পানিতে তলিয়ে গেছেন আকলিমা বেগম (২৮) নামের এক গৃহবধূ। সোমবার সকালে উপজেলার কোনাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আকলিমা বেগম সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা এলাকার হাফিজুল ইসলামের স্ত্রী। তিনি দুই সন্তান নিয়ে বাগমারার কোনাবাড়িয়া গ্রামের আব্দুল হান্নানের বাড়ি বেড়াতে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আকলিমা বেগম তিন বছরের শিশুসন্তানকে নিয়ে নৌকায় ওঠেন। নৌকা চালাচ্ছিল আবদুল হান্নানের ১০ বছর বয়সী বাকপ্রতিবন্ধী ছেলে।

অসাবধানতায় নৌকা থেকে পড়ে যাওয়ার উপক্রম হয় আকলিমার সন্তান। ওই সময় সন্তানকে বাঁচাতে গিয়ে পানিতে পড়ে তলিয়ে যান তিনি।
পরে স্থানীয়রা অচেতন অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করেন। স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হলে তিনি গৃহবধূকে মৃত ঘোষণা করেন।

বাগমারার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক তৌহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে বন্যার পানিতে তলিয়ে গেলেন মা

আপডেট টাইম : ১১:৫১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০