অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

সিরাজগঞ্জের বন্যায় ৫ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত

ডেস্ক : বন্যায় সিরাজগঞ্জ জেলার পাঁচ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে অনেকে নদী ভাঙনের শিকার হয় ঘরবাড়ী হারিয়ে খোলা আকাশের নীচে ঝুপড়ি তুলে মানবেতর জীবনযাপন করছে। অনেকে ক্ষতিগ্রস্ত বসসতভিটায় আকড়ে ধরে রয়েছে।

অনাহারে-অর্ধাহারে দিন কাটছে এসব মানুষের। বিশেষ করে চরাঞ্চলের ত্রিশটি ইউনিয়নের মানুষের দুর্ভোগ চরমে। চরাঞ্চলের পানিবন্দী মানুষের হাত-পায়ে ঘাসহ ডায়রিয়া ও আমাশয় দেখা দিচ্ছে। বর্তমানে পানি কমলেও দুর্ভোগ কমেনি। নিম্নাঞ্চলের কেউ বসতভিটায় ফিরে যেতে পারেনি। যারা বসতভিটায় ফিরেছে তারা ক্ষতিগ্রস্ত বসতভিটা মেরামত নিয়ে চরম বিপাকে পড়েছে। অর্থের অভাবে ঘরবাড়ী মেরামত করতে পারছে না। এ অবস্থায় বন্যা ও ভাঙনে ক্ষতিগ্রস্তরা সরকারী সহায়তা দাবি করেছেন।

সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম জানান, বন্যায় সাতটি উপজেলার ৫ লক্ষ ৪ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৪ হাজার হেক্টরের বেশি ফসলের ক্ষতি হয়েছে। ৩৪২ কিলোমিটার রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে। সহস্রাধিক ঘরবাড়ী সম্পূর্ণ এবং ৫ হাজারের অধিক বসতবাড়ী আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

সিরাজগঞ্জের বন্যায় ৫ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত

আপডেট টাইম : ০৫:৪৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০