পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু Logo বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত, আটক ভারতীয় কৃষক বিজিবির হেফাজতে Logo ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান Logo পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর Logo পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা,গ্রেফতার ২

সিলেটে বাস-সিএনজি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

ডেস্ক : সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ২ জন। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার ভাঙ্গা (সাদিপুর কেজি স্কুলের সামনে) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারের ব্রাহ্মণগ্রামের ফজলু মিয়া (৪০), তাঁর স্ত্রী হামিদা বেগম (৩৫), মেয়ে আরিফা বেগম (১২) ও হামিদা বেগমের বোনের মেয়ে কারিমা বেগম (৩) এবং অটোরিকশার চালক জুনেদ মিয়া (২৮)। জুনেদ মিয়া স্থানীয় মোবারকপুর গ্রামের আলা উদ্দিনের পুত্র।

ওসমানী হাসপাতাল পুলিশের ইনচার্জ এসআই ফারুক জানান, দুর্ঘটনার পর চারজনকে হাসপাতালে আনা হয়। এর আগেই তাদের মৃত্যু হয়।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী মামুন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৪-৯৮৪৮) ও শেরপুরগামী অটোরিকশার (মৌলভীবাজার মেট্রো থ ১১-৩৬৯১) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশা চালক নিহত ও অটোরিকশার ৬ যাত্রী মারাত্মক আহত হন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার পর চারজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, ‘দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ ৫ জন মারা গেছেন। নিহতদের চারজন অটোরিকশার যাত্রী। তারা সবাই একই পরিবারের সদস্য। নিহত অপরজন অটোরিকশার চালক।’

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে।

সিলেটে বাস-সিএনজি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

আপডেট টাইম : ০৫:২৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০