পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘এ দেশের রাজনীতিতে খুন হত্যা ষড়যন্ত্রের জনক জিয়া পরিবার’

ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ দেশের রাজনীতিতে খুন, হত্যা, ষড়যন্ত্রের জনক জিয়া পরিবার।

বুধবার মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বরিশাল সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেছেন, জেনারেল জিয়াকে না কি ছোট করা হচ্ছে। আমি তার কাছে জানতে চাই, বঙ্গবন্ধু হত্যার পর মোশতাক সরকারের প্রধান সেনাপতি কে হয়েছিলেন? বঙ্গবন্ধুর হত্যাকারীরা সাক্ষাৎকারে বলেছেন, বঙ্গভবনের একটি কক্ষে জিয়ার সাথে খুনিদের কথা হতো, দেখা হতো। খুনিদের বিভিন্ন দূতাবাসে কে চাকরি দিয়েছিল? হত্যার বিচার বন্ধে মোশতাক সরকারের ইনডেমিনিটি অর্ডিন্যান্স ৫ম সংশোধনীর মাধ্যমে কে সংবিধানে ঢুকিয়েছিল? সত্য কথা বললে ছোট করা হয়?

তিনি বলেন, খুনি আর খুনের মদদদাতা, প্রশ্রয়দাতা এবং বেনিফিশিয়ারও সমান অপরাধী। শুধু জিয়াই নয়, মুফতি হান্নানের সাক্ষ্যে উঠে এসেছে ২১ আগস্টের মাস্টার মাইন্ড হাওয়া ভবনের যুবরাজ তারেক জিয়া। এদেশের রাজনীতিতে খুন, হত্যা, ষড়যন্ত্রের জনক জিয়া পরিবার। খুনিদের খুনিই তো বলবে জনগণ। সত্য কথা শুনতে আপনাদের এত গাত্রদাহ কেন?
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতার ঘোষণার পাঠক স্বাধীনতার ঘোষক হতে পারে না। জিয়া ইতিহাসের ফুটনোট মাত্র। ফুটনোট কখনো ইতিহাসের নায়ক হতে পারে না। ১৫ আগস্ট এবং ২১ আগস্টের মাস্টার মাইন্ড বিএনপি। একুশে আগস্টের রক্তস্রোত এবং হত্যাকাণ্ডকে অন্য দিকে ঘুরাতে জজ মিয়া নাটক আপনারাই সাজিয়েছেন। আলামত নষ্ট করে ধামাচাপা দিতে চেয়েছেন। ইতিহাস বিকৃত করে নতুন প্রজন্মকে ভুল ইতিহাস শেখাতে চেয়েছেন। পাঠ্যপুস্তক থেকে পর্যন্ত বঙ্গবন্ধুকে নির্বাসনে দিয়েছেন। পাবলিক মিডিয়ায় বঙ্গবন্ধু হারিয়ে গিয়েছিল। কিন্তু ইতিহাস চলে নিজস্ব গতিতে। অপরাধীদের এক সময় ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতেই হয়। ইতিহাসের সবচেয়ে বড় সত্য এই যে, ইতিহাস কাউকে ক্ষমা করে না।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘এ দেশের রাজনীতিতে খুন হত্যা ষড়যন্ত্রের জনক জিয়া পরিবার’

আপডেট টাইম : ০৭:০৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০