
ফারুক আহমেদ সুজনঃ আজ ২৪ আগস্ট সোমবার বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেল এবং ঢাকা জেলা সার্কেল, ইকুরিয়া,কেরানীগঞ্জ,ঢাকা অফিস আকশ্মিক পরিদর্শন করেন।তিনি অত্র অফিসসমূহের ড্রাইভিং টেস্ট সেন্টারসহ বিভিন্ন শাখা পরিদর্শন করেন এবং আগত গ্রাহকদের সাথে কথা বলেন।
তিনি সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে গ্রাহক সেবা নিশ্চিতরার জন্য কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন এবং গ্রাহকদের দালালের শরণাপন্ন না হওয়ার পরামর্শ দেন। এ সময় বিআরটিএ’র উর্ধতন কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।
বাংলার খবর ডেস্ক : 

















