পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নরসিংদীতে যুবককে গুলি করে হত্যা

ডেস্ক : নরসিংদী পৌর শহরের ব্রাহ্মন্দী খালপাড় এলাকায় আমির হোসেন (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আমির হোসেন শহরতলীর চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া সংগীতা এলাকার ফাইজ উদ্দিনের ছেলে।

নরসিংদী সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, পাওনা টাকা নিয়ে আমির হোসেনের সঙ্গে প্রতিপক্ষ শাহীনের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ভোরে শাহীন ফোন করে আমির হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে তারা শহরের খালপাড় কলেজ রোডে এলাকায় দেখা করেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আমির হোসেনকে গুলি করে পালিয়ে যান শাহীন।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। অভিযুক্ত শাহীনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নরসিংদীতে যুবককে গুলি করে হত্যা

আপডেট টাইম : ০৮:১৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০