পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মাদারীপুর জেলা প্রশাসকসহ ছয়জনের বিরুদ্ধে ফৌজদারী মামলা

ডেস্ক : দুজন ঠিকাদার ব্যবসায়ীর মাটি ভরাটের কাজে ব্যবহৃত চারটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ফেলা ও আটটি অন্য মেশিন পিটিয়ে ভাংচুর করে ক্ষতি করার অভিযোগ এনে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার দুপুরে পৃথক দুটি মামলা করেন শিবচর উপজেলার ডাইয়ারচর গ্রামের মনির সরদার এবং সাদুল্লা বেপারীকান্দি গ্রামের সরোয়ার বেপারী।

মামলার অন্য আসামিরা হলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন বাচ্চু, শিবচরের সহকারী কমিশনার ভূমি মো. রফিকুল ইসলাম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইউসুফ হোসেন, সার্ভেয়ার মো. রাসেল হোসেন ও এমএলএসএস বাবুল মিয়া।

মামলার আরজিতে অভিযোগ করে বলা হয় যে, বাদীরা ঠিকাদারি ব্যবসা পরিচালনার জন্য স্থানীয় চৌধুরী আনিছ উদ্দিন ওয়াকফ এস্টেটের মাটি ভরাট করে উন্নয়ন কাজ করার জন্য চারটি ড্রেজার মেশিন দিয়ে কাজ শুরু করেন। এতে মামলার বিবাদীরা গত ২৮ আগস্ট দুপুর ১টার দিকে ওয়াকফ এস্টেটের ভূমিতে গিয়ে বাদীদের চারটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে এবং আরও আটটি মেশিন পিটিয়ে ভাংচুর করে লাখ লাখ টাকার ক্ষতি করে।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হোসেন মামলা গ্রহণ করে শুনানি শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর কাছে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মাদারীপুর জেলা প্রশাসকসহ ছয়জনের বিরুদ্ধে ফৌজদারী মামলা

আপডেট টাইম : ০১:৫৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০