অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না’

ডেস্ক: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না। তাকে শাস্তি পেতে হবে।

তিনি আজ আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি কর্তৃক করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, ইউএনও ওয়াহিদা খানমের চিকিৎসার বিষয়টি প্রধানমন্ত্রী মনিটরিং করছেন। এটি অনাকাঙ্কিত ঘটনা। এ ঘটনায় জড়িতরা কেউ ছাড় পাবে না। তাদের শাস্তি পেতে হবে।

খালেদা জিয়ার জামিনের মেয়াদ বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যর কথা বিবেচনা করে নির্বাহী আদেশে ৬ মাসের জন্য সাময়িক মুক্তি দেয় সরকার। করোনাভাইরাস মহামারীর কারণে তার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হচ্ছে। এটা কোনো রাজনৈতিক চাপে নয়। এটা সরকারের মহানুভবতা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না’

আপডেট টাইম : ০৯:১৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০