পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মসজিদে বিস্ফোরণ: তিতাসের লাইনে মিলেছে দু’টি লিকেজ

ডেস্ক: নারায়ণয়গঞ্জের ফতুল্লার তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্যাস লিকেজের ঘটনা অনুসন্ধানে নেমেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সোমবার সকাল থেকেই মসজিদের সিঁড়ি ঘেষা রাস্তার ২টি পয়েন্টে মাটি খুঁড়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার বিকাল পর্যন্ত এই খোড়াঁখুড়িতে মসজিদের উত্তর পাশে ২টি লাইনে লিকেজ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন তিতাসের ফতুল্লা অঞ্চলের ডিজিএম মফিজুল ইসলাম।

তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত মসজিদের অভ্যন্তরে কোন গ্যাস লাইন রয়েছে কিনা সেটির কোনো প্রমাণ মেলেনি। তবে মসজিদের ফ্লোরের অভ্যন্তরে কোন গ্যাস লাইন রয়েছে কিনা সে অনুসন্ধান আজ (মঙ্গলবার) থেকে পুনরায় শুরু হবে বলে জানান তিনি।

এদিকে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ উঠায় তিতাস গ্যাসের ফতুল্লার (আঞ্চলিক বিক্রয় অফিস)-এর ৪ কর্মকর্তা ও ৪কর্মচারীকে সাময়িক বরখাস্তসহ কারণ দর্শানো নোটিশ দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক( এমডি) আলী মোহাম্মদ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম (ব্যবস্থাপক), প্রকৌশলী মাহমুদুর রহমান রাব্বী (উপব্যবস্থাপক), প্রকৌশলী এস. এম. হাসান শাহরিয়ার (সহকারী প্রকৌশলী) এবং প্রকৌশলী মানিক মিয়া (সহকারী প্রকৌশলী)। এছাড়াও ৪ কর্মচারী হলেন সিনিয়র সুপারভাইজার মো. মনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, সাহায্যকারী মোঃ হানিফ মিয়া, প্রকর্মী মো. ইসমাইল প্রধান।

এদিকে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহতদের বাড়িতে এখনও চলছে শোকের মাতম। সোমবার সন্ধ্যা পর্যন্ত ইমরান (৩০) নামের এক যুবকের মৃত্যু নিয়ে বিস্ফোরণে দগ্ধ হওয়া মোট ২৭ জনের মৃত্যু ঘটেছে। মামুন নামের এক যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরলেও হাসপাতালে চিকিৎসাধীন ৯জনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের প্রধান সন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মসজিদে বিস্ফোরণ: তিতাসের লাইনে মিলেছে দু’টি লিকেজ

আপডেট টাইম : ০৩:০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০