অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

সিনেমা হলে অনৈতিক কাজ, ৫ জনের সাজা

ডেস্ক: যশোরের মণিরামপুরে পূরবী সিনেমা হলে অনৈতিক কাজের সময় হাতেনাতে দুই নারী ও দুই পুরুষসহ এক দালালকে গ্রেপ্তার করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে থানায় সোপর্দ করেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী আদালত পরিচালনা করে এই সাজা দেন। এসময় সিনেমা হলটি সিলগালা করে দিয়েছেন তিনি।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বালিয়াডাঙা খানপুর গ্রামের কালিপদ দাসের ছেলে মহাদেব দাস (৩২) , বাকোশপোল গ্রামের জাবের মোল্লার ছেলে মনিরুল ইসলাম (৩০), মোবারকপুর গ্রামের আজগর আলীর স্ত্রী সুমি খাতুন (২৫), কেশবপুরের বড়েঙ্গা গ্রামের মুক্তার মোল্লার ছেলে অজিয়ার মোল্লা (৩২) ও যশোর সদর উপজেলার শেখহাটি গ্রামের আবজাল হোসেনের মেয়ে সুসমিতা খাতুন (২০)।

এদের মধ্যে মহাদেব পূরবী সিনেমা হলের ম্যানেজার। সে দালাল সেজে সিনেমা হলে এসব খরিদ্দার আনার কাজ করে।

আদালত মহাদেবকে ছয় মাস ও বাকি চারজনকে তিনমাস করে সাজা দিয়েছেন।

এদিকে পূরবী সিনেমা হলে অভিযান চালানোর আগে অনৈতিক কাজের অভিযোগে বাজারের মধুমিতা সিনেমা হলে অভিযানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী। তখন আদালতের উপস্থিতি টের পেয়ে হলে উপস্থিত সবাই পালিয়ে যান।

তার আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে পৌরশহরের তাহেরপুর এলাকায় আল আমিন পার্কে অভিযান চালিয়ে অনৈতিক কাজের অভিযোগে পার্কের মালিক আব্দুর রহমানকে দশ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

পৃথক এসব অভিযানে সঙ্গীয় ফোর্স নিয়ে থানার এসআই হাসান উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী অভিযান ও সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

সিনেমা হলে অনৈতিক কাজ, ৫ জনের সাজা

আপডেট টাইম : ১২:১৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০