পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

দুর্নীতি বিরোধী অভিযানের বিরুদ্ধে বলা মানেই দুর্নীতিবাজদের সমর্থন: হানিফ

ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, সরকারের চলমান দুর্নীতি বিরোধী অভিযানের বিরুদ্ধে কথা বলা মানে দুর্নীতিবাজদের সমর্থন করা। যারা এর সমালোচনা করছেন তারা আসলে দুর্নীতিকে উৎসাহিত করেছেন।

এদেশে দুর্নীতি নতুন নয়। তবে অতীতের বিএনপি-জামায়াত সরকার দুর্নীতিবাজদের মদদ দিয়েছে আর শেখ হাসিনার সরকার তাদের মূলোৎপাটন করছে।

হানিফ আজ বুধবার সকাল ১০টায় কুষ্টিয়া সদর উপজেলা মিলনায়তনে সরকারি অনুদানে দুস্থদের জন্য নির্মিত ঘরের চাবি ও কৃষকদের মাঝে সবজি বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, মাহমুদুর রহমান মান্না এমন কোন রাজনৈতিক দল নেই যে দল করেননি। এসব মানুষের আসলে কোন নীতি আদর্শ নেই। তাই নীতিহীন মানুষের কাছ থেকে আমরা নীতিবাক্য শুনতে চাই না।

পিয়াজের বেশি দাম নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনার জবাবে হানিফ বলেন, সরকারের কোনো উন্নয়ন বিএনপি দেখতে পায় না। এই দলে নেতাদের একমাত্র কাজ হল সরকারের সমালোচনা করা। বিএনপি হল নিন্দুক আর মিথ্যাচারের দল।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

দুর্নীতি বিরোধী অভিযানের বিরুদ্ধে বলা মানেই দুর্নীতিবাজদের সমর্থন: হানিফ

আপডেট টাইম : ১২:৫১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০