অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন: পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক: শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। তিনি বলেছেন, বঙ্গবন্ধুকে খুন করলেও তার বিচার হবে না- এ ধরনের আইন এই দেশের পার্লামেন্টে গৃহীত হয়েছিল। দীর্ঘ ২১ বছর পর বঙ্গবন্ধুকন্যা সরকারে আসার ফলে সেই ঘৃণিত আইন দূর করা হয়। এবং আমাদের দেশে যে কেউ আইনের ঊর্ধ্বে নয় সেই জিনিসটি প্রতিষ্ঠিত হয়। আপনি যে দলেরই হোক না কেন কেউ যে আইনের উর্ধে নয় সেটি প্রতিষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আব্দুল মোমেন বলেন, একটা সময় এ দেশে শিক্ষার্থীদের সেশন জট লেগে থাকতো। এখন সব পরীক্ষা টাইমলি হয়। দেশে এখন ব্যবসায়ীরা নিশ্চিন্তে ব্যবসা করতে পারে। এখন হরতাল-অবরোধের ঝামেলা তাদের নেই। শেখ হাসিনা আছেন বলে বাংলাদেশ গরীবের মুখে হাসি ফুটেছে। আমরা আশা করি ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্ন অর্জন করতে পারব। শেখ হাসিনা যদি জীবিত না থাকতেন আমাদের এই আশা কখনো পূরণ হতো না।

শেখ হাসিনা দেশের সারা মিডিয়া গুলোকে খুলে দিয়েছেন মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনা আছেন বলেই আপনারা ঠিকঠাক ভাবে কাজ করতে পারছেন ‌ দেশের সকল মিডিয়া খুলে দেওয়া হয়েছে। বর্তমানে এতগুলা প্রাইভেট টিভি দেশে চলছে আর সেটা সম্ভব হয়েছে শেখ হাসিনার জন্য।

দেশের জনগণকে ধন্যবাদ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশবাসীকে ধন্যবাদ। কারণ তারা পরপর কয়েকবার শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করে করেছেন। শেখ হাসিনার সরকার আছে বলেই এখন জনগণ কিছু পায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৯:৩০:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০