অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বাংলাদেশিরা সব বাধা অতিক্রম করতে সক্ষম: প্রধানমন্ত্রী

ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের জনগণ সব বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার সক্ষমতা রাখে।

সোমবার গণভবন থেকে ভার্চুযাল মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তিনি বলেছেন, সবার সহযোগিতায় দেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। দেশের জনগণকে আমি তাই ধন্যবাদ জানাই।

করোনাভাইরাস না আসলে আমরা আরও অনেক কাজ করতে পারতাম। তবে যে প্রতিবন্ধকতাই আসুক না কেন, বাংলাদেশের জনগণ তা অতিক্রম করার সক্ষমতা রাখে। খবর-ইউএনবি

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ (সোমবার। ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে যোগ দিলে উপস্থিত সহকর্মীরা প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বৈঠকে শেখ হাসিনা বলেন, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করছেন। দেশকে সোনার বাংলা হিসেবে রূপ দেয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তিনি জানান, বাবা-মাসহ পরিবারের সবাইকে হারিয়ে দেশের জন্য কাজ করা তার জন্য কঠিন ছিল। কিন্তু সর্বোপরি তিনি একটা জিনিসই ভেবেছিলাম, দেশ এবং জনগণের জন্য তার কিছু করতে হবে। যেটা তার বাবা খুব আগ্রহের সঙ্গে করতে ভালোবাসতেন। বাবার সেই স্বপ্নটা তাকে তাই বাস্তবায়ন করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্মদিনে দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জনগণের কাছে দোয়া প্রার্থনা করে বলেন, আপনাদের দোয়া চাই। যাতে যত দিন বাঁচি যেন সম্মানের সঙ্গে বাঁচতে পারি। দেশের মানুষ আমার কাছ থেকে উপকৃত হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বাংলাদেশিরা সব বাধা অতিক্রম করতে সক্ষম: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০২:৪৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০