পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মধ্যরাতে হাইকোর্টের আদেশ, নিরাপত্তা নিয়ে নিজেদের বাড়িতে দুই শিশু

ঢাকা: বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভিতে আলোচনা হচ্ছিল দু’টি শিশু নিয়ে। যাদেরকে তাদের চাচা বাসায় ঢুকতে দিচ্ছে না বলে অভিযোগ করা হয়।

কিছুদিন আগে শিশুদের বাবা মারা গেছেন। এই টকশোতে যুক্ত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদও।
আর এ টকশোটি হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের নেতৃতাধীন বেঞ্চের নজরে আসায় শনিবার দিনগত মধ্যরাতে স্বপ্রণোদিত হয়ে তাৎক্ষণিক আদেশ দেন।

পরে আইনজীবী মনজিল মোরসেদ বাংলানিউজকে জানান, রাত সাড়ে এগারোটার দিকে একাত্তর টিভির একাত্তর জার্নালে আমিও যুক্ত ছিলাম।

সেখানে দু’টি শিশু নিয়ে আলোচনা হচ্ছিল। ওই দু’টি বাচ্চা সাবেক অ্যাটর্নি জেনারেল প্রয়াত ব্যারিস্টার কে এস নবীর নাতি।
যাদের বাবা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। এখন তাদের চাচা তাদেরকে বাসায় ঢুকতে দিচ্ছে না। বিষয়টি নিয়ে আলোচনা হওয়া টকশোটি হাইকোর্ট বিভাগের বিচারপতি বিচারপতি আবু তাহের মো.সাইফুর রহমানের নেতৃতাধীন বেঞ্চের নজরে আসায় স্বপ্রণোদিত হয়ে তাৎক্ষণিক আদেশ দেন।
আদেশে ওই দুই শিশুকে তাদের বাসায় নিরাপদে রেখে আসতে ধানমণ্ডি থানার ওসিকে নির্দেশ দেন। এছাড়া আগামীকাল (রোববার) সকাল ১০ টায় আদালতে এ বিষয়ে প্রতিবেদনও দাখিল করতে বলা হয়েছে ধানমণ্ডি থানার ওসিকে।

এ বিষয়ে ধানমণ্ডি থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বাংলানিউজকে বলেন, আমরা খুব সুন্দরভাবে দুই শিশুকে রাত দেড়টার দিকে তাদের বাসায় পৌঁছে দিয়ে এসেছি।

ব্যারিস্টর কে এস নবী (কাজী শহীদুন নবী) ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল ছিলেন। ২০১৮ সালের ৮ জুলাই তিনি ইন্তেকাল করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মধ্যরাতে হাইকোর্টের আদেশ, নিরাপত্তা নিয়ে নিজেদের বাড়িতে দুই শিশু

আপডেট টাইম : ০৪:৫৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০