পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৩ আরোহীর মৃত্যু

ডেস্ক : যশোরের অভয়নগর উপজেলায় লেভেল ক্রসিংয়ে খুলনাগামী ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের তিন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন যাত্রী।

শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার ভাঙ্গাগেট এলাকার লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে প্রাইভেটকারের চালক, পাঁচ বছরের শিশু এবং এক যাত্রী রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. মহসীন রেজা জানান, ভৈরব নদের ওপার থেকে একটি প্রাইভেটকার ভৈরব ব্রিজ পার হয়ে যশোর-খুলনা মহাসড়কে উঠছিল। এ সময় ভাঙ্গাগেট এলাকার রেললাইন পার হওয়ার সময় খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের সামনে পড়লে মুহূর্তের মধ্যেই প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে ২০০ ফুট দূরে গিয়ে ছিটকে পড়ে।

এ সময় প্রাইভেটকারে থাকা ৬ জনের মধ্যে প্রাইভেটকারের চালকসহ ২ জন ঘটনাস্থলেই নিহত হন এবং পাঁচ বছরের একটি শিশু অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়।

দুর্ঘটনায় আহত অপর তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। খবর পেয়ে থানা ও রেলওয়ে পুলিশ এবং নওয়াপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, দুর্ঘটনায় হতাহতদের পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে হতাহতরা নড়াইল জেলা বা রূপগঞ্জ এলাকার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৩ আরোহীর মৃত্যু

আপডেট টাইম : ০৫:৩৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০