পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

৪২ ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৩৮১৪টি

ডেস্ক : একইসঙ্গে ৪২তম ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। সোমবার রাতে সংস্থাটির ওয়েবসাইটে এই দুই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪২তম বিসিএসের অনলাইন আবেদন আগামী ৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে থেকে শুরু হয়ে ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় শেষ হবে। ২০ দিন পর্যন্ত চলবে কার্যক্রম। এরপর ৪৩তম বিসিএসের আবেদন কার্যক্রম শুরু হবে ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে। শেষ হবে ২০২১ সালের ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টায়।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪২তম বিশেষ বিসিএসে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। অন্যদিকে ৪৩তম সাধারণ বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নেয়া হবে।

সূত্র জানায়, ৪৩তম সাধারণ বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন, সমবায়ে ২০ জন, ডেন্টাল সার্জন পদে ৭৫ জন এবং অন্যান্য ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগের জন্য পিএসসিতে চাহিদা পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

৪২ ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৩৮১৪টি

আপডেট টাইম : ০৩:০৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০