পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

হবিগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৫

ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে মুখোমুখি সংঘর্ষের পর বিআরটিসি বাস ও সিএনজি সড়কের পাশে গভীর খাদে পড়ে পানিতে তলিয়ে গেছে। এতে ঘটনাস্থলেই সিএনজির ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

সোমবার বিকালে উপজেলার ফুলতলী বাজারের কাছে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহত ও নিখোঁজদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে সিলেটগামী বিআরটিসি বাসের সঙ্গে ফুলতলী বাজারের কাছে একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনই সড়কের পাশের খাদে পড়ে পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজ শুরু করে। সেখান থেকে ৫টি লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা থেকে সিলেটগামী বিআরটিসির একটি বাস উপজেলার ফুলতলী বাজারে পৌঁছলে পানিউমদা থেকে মুড়াউড়াগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি বাসের নিচে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচ যাত্রী মারা যান।

বিকেল ৫টা নাগাদ অটোরিকশার চার যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুজন নারী ও একজন শিশু।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ওসি এরশাদুল হক ভূঁইয়া।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

হবিগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৫

আপডেট টাইম : ০২:১৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০