অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

নওগাঁয় ট্রাকের চাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ডেস্ক : নওগাঁয় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের জবার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহাদেবপুর উপজেলার ভীমপুর এলাকার সখেন্দ্রনাথের ছেলে পরিতোষ চন্দ্র বর্মন (৪৫) ও নিয়ামতপুর উপজেলার মালাহার গ্রামের মহাদেবচন্দ্রের ছেলে জয়দেব বর্মন (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিতোষ চন্দ্র বর্মন ও জয়দেব বর্মন সম্পর্কে আত্মীয়। নওগাঁ শহরে কাজ শেষে সন্ধ্যায় মোটরসাইকেলযোগে পরিতোষ চন্দ্র বর্মনের বাড়ি ভীমপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের জবার মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা দুজন মারা যান।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীদের মাধ্যমে সংবাদ পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

নওগাঁয় ট্রাকের চাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

আপডেট টাইম : ০২:৩৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০