পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ইউপি মেম্বারকে গুলি করে হত্যা

ডেস্ক : পাবনায় আওয়ামী লীগ নেতা ও ইউপি মেম্বার বকুল হোসেনকে (৪০) কুপিয়ে এবং গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার দোগাছী ইউনিয়নের অনন্তবাঁধ দক্ষিণ রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বকুল হোসেন দোগাছী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের মো. দুলাল হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে অনন্ত মোড়ের সিএনজি ও অটোবাইকের চাঁদা তোলা নিয়ে এলাকার মোখলেছুর রহমান গ্রুপের সাথে বকুলের বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে প্রতিপক্ষের একদল সন্ত্রাসী বকুলকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

পাবনা সদর সর্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে বকুল খুন হয়েছেন -এমন ইঙ্গিত দিয়ে এই পুলিশ কর্মকর্তা আরো জানান, হত্যাকাণ্ডের পরপরই পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নামে। ঘটনার বিস্তারিত কারণ এখনও জানা যায়নি। তবে পুলিশ এ ব্যাপারে কাজ শুরু করেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ইউপি মেম্বারকে গুলি করে হত্যা

আপডেট টাইম : ০৩:৩২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০