পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

রাজনীতি করি মানুষের উন্নয়নের জন্য, পকেটের জন্য নয়: কাদের

ডেস্ক:সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের আর কোনো পথ খোলা নেই বিএনপির। তাই তারা আন্দোলনে বার বার ব্যর্থ হয়ে অসাংবিধানিক পথ খুঁজছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে নোয়াখালীর কবিরহাট পৌর অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা সদস্যদের সংবর্ধনা, শীতবস্ত্র বিতরণ ও ৫৫টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের সময় আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কবিরহাট উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা রাজনীতি করি মানুষের উন্নয়নের জন্য পকেটের উন্নয়নের জন্য নয়।

তিনি বলেন, আমরা রাজনীতি করি মানুষের উন্নয়নের জন্য পকেটের উন্নয়নের জন্য নয়। বিজয় দিবসে এসেও আজ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে চলছে। এই ষড়যন্ত্রকারীদের অপপ্রচার প্রতিরোধ করতে হবে। তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়েও আজ অবমাননা করছে।

মন্ত্রী বলেন, আমার নির্বাচনী ইশতিহারের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া ও গ্যাস সংযোগ দেয়ার ওয়াদা করেছি। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) আমি শতভাগ বিদ্যুৎ পৌঁছাতে সক্ষম হয়েছি। একই সঙ্গে গ্যাস সংযোগের বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। তারা ইতোমধ্যে গ্যাস সংযোগের বিষয়ে কাজ শুরু করে দিয়েছেন।

অনুষ্ঠানে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণের সময় বক্তব্য রাখেন কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

রাজনীতি করি মানুষের উন্নয়নের জন্য, পকেটের জন্য নয়: কাদের

আপডেট টাইম : ১০:১৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০