পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত, মা আহত

ডেস্ক : গাজীপুরের টঙ্গীর চেরেগালী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. হৃদয় (১২) নামের এক কিশোর নিহত হয়েছে। এ সময় তার মা আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে কিশোরের মায়ের নাম জানাতে পারেনি পুলিশ।

রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় (১২), হবিগঞ্জের দিয়াই থানা এলাকার শামীম মিয়ার ছেলে। গাজীপুরের পুবাইল কলেজ গেট এলাকায় মায়ের সঙ্গে থাকতো।

টঙ্গী পূর্ব থানার এএসআই আশিকুল হক জানান, বিকাল ৫টার দিকে মায়ের সঙ্গে রাস্তা পারাপার হওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই হৃদয় নিহত হয় এবং তার মা গুরুতর আহত হন। আহত অবস্থায় নিহতের মাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. দেলোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় ভ্যানের চালক মো. সাজ্জাদ ও হেলপার রায়হান মিয়াকে আটক করা হয়েছে এবং কভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত, মা আহত

আপডেট টাইম : ০৩:১০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০