পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

কচ্ছপের জেতার দিন শেষ, খরগোশ এখন সচেতন: ফখরুলকে কাদের

ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির মহাসচিবের উদ্দেশে বলেছেন, কূটকৌশলের আশ্রয় নিয়ে কচ্ছপের জেতার দিন এখন আর নেই, ইতিহাসের পাঠ থেকে শিক্ষা নিয়ে খরগোশ এখন সচেতন।

মঙ্গলবার তিনি তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, খরগোশের গতিকে ফখরুল সাহেব যদি আওয়ামী লীগের সঙ্গে তুলনা করেন, তা হলে বলব– জননন্দিত আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির সোনালি সোপানে। শেষ ধাপে পৌঁছানোর আগেই আমাদের মাঝপথে থামার বা ঘুমানোর কোনো সুযোগ নেই।

তিনি বলেন, গল্পের কচ্ছপের মতো বিএনপি জণগণের মনের ভাষা বুঝতে না পেরে ধীরগতিতে চলতে থাকবে। কিন্তু আধুনিক প্রযুক্তিমনস্ক, গতিশীল বাংলাদেশ গড়তে সরকার খরগোশের অদম্য গতিতে পৌঁছে যাবে সমৃদ্ধ বাংলাদেশের গন্তব্যে।

বিএনপিকে উদ্দেশে করে ওবায়দুল কাদের আরও বলেন, মাঝপথে থামিয়ে দেয়ার কোনো অপশক্তি কিংবা অপকৌশল আর কাজে আসবে না।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

কচ্ছপের জেতার দিন শেষ, খরগোশ এখন সচেতন: ফখরুলকে কাদের

আপডেট টাইম : ১১:৪৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০