পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

তরুণদের দেশে রাখার পরিবেশ সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রী

ডেস্কঃ তরুণরা চাকরি পেয়ে যাতে দেশের ভেতরে থাকতে পারেন, সে পরিবেশ সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশে আরও অর্থনৈতিক অঞ্চল করা হবে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার চূড়ান্ত অনুমোদনের সময় এ নির্দেশনা দেন। এনইসি সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব তথ্য তুলে ধরেন। এনইসিতে প্রধানমন্ত্রী আরও দুটি অনুশাসন দিয়েছেন।
অনুশাসন দুটি তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশের ভেতরে থাকার জন্য পরিবেশ সৃষ্টি করা হবে, তরুণরা যাতে দেশের ভেতরেই চাকরি পেতে পারেন।’

প্রধানমন্ত্রীর তিন নম্বর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আর ফসলি জমি যাতে নষ্ট না হয় (ধান পাট গমের জমি), এজন্য ইউনিয়নভিত্তিক মাস্টারপ্ল্যান করা হবে। ল্যান্ড ইউজ প্ল্যান বা ভূমি ব্যবহার পরিকল্পনা তৈরি করা হবে। অন্যান্য দেশে এ পরিকল্পনা আছে। তিনি (প্রধানমন্ত্রী) আজকে নির্দেশনা দিয়েছেন যে, ভূমিভিত্তিক পরিকল্পনা করা হোক সব ইউনিয়নের জন্য। যাতে এখানে-ওখানে ঘরবাড়ি না ওঠায়। এটা প্রধানমন্ত্রীর সাধারণ নির্দেশনা। এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।’

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

তরুণদের দেশে রাখার পরিবেশ সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:২৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০