পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বিদায় ২০২০, স্বাগতম ২০২১

ডেস্ক : নতুন এসে গেছে। নতুনকে জায়গা দিতে হবে। পেছনে তাকানোর সময় কী আর আছে! তাইতো মনোরম দৃশ্যে আঁকা শিল্পীর তুলির আঁচড়ের বর্ষপঞ্জটিকে ছেড়ে দিতে হলো জায়গা। উত্থান-পতন পেরিয়ে অতীতের খাতায় চিরতরে জম‍া হলো ২০২০ সাল।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বছরের শেষ দিনের সূর্যাস্ত যেতেই শুরু হয় নতুন বছরের প্রহর গোনা। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। শুক্রবার (১ জানুয়ারি) রাতে ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই বদলে গেলো ঘরের কোণায় ঝুলে থাকা ক্যালেন্ডার। আমাদের দোরগোড়ায় এরই মধ্যে এসে দাঁড়িয়েছে ইংরেজি নতুন বছর! স্বাগত ২০২১!

২০২০ সালের চলে যাওয়ার মধ্য দিয়ে অসীমের পানে মহাকালের যে যাত্রা, সেখানে সূচিত হলো আরেকটি মাইলফলক। এই যে মহাকালের যাত্রা, সেখানে একেকটি বছর আসে নতুন উদ্দীপনা ও প্রেরণা নিয়ে। আমরা মুছে ফেলি গত হয়ে যাওয়া বছরের গ্লানি। উৎসাহ খুঁজে পাই সুখকর ঘটনাগুলো থেকে, তারপর এগিয়ে যাই অগ্রগতির দিকে।

সে উপলক্ষেই করোনা মহামারির মধ্যেও জমকালো আতশবাজি আর আলোকসজ্জায় দেশে দেশে বরণ করে নেওয়া হয়েছে খ্রিস্টিয় নতুন বছর ২০২১। নানা সংকট, সংঘাত, পীড়নের মধ্যেও বেঁচে থাকার নতুন স্বপ্ন, লড়াই করার নতুন উদ্দীপনা আর সংকট পেরোনোর নতুন প্রত্যাশা নিয়ে মানুষ বরণ করেছে নতুন বছরকে।

নতুন এই বছর অফুরান প্রত্যাশা নিয়ে এসেছে সবার কাছে। এই নতুন হোক উত্তরণের, কালের যাত্রায় এগিয়ে চলার। নতুনের আবাহনে জেগে উঠ‍ুক সমগ্র দেশ, বিশ্ব। ২০২১ সাল মানুষের জীবনে বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি।

সেই প্রত্যাশাতেই এখন বলা ‘স্বাগত ২০২১…!’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বিদায় ২০২০, স্বাগতম ২০২১

আপডেট টাইম : ০৪:৫৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১