পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ফেব্রুয়ারি থেকে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড দেওয়া হবে: ওবায়দুল কাদের

ফারুক আহমেদ সুজন: ফ্রেব্রুয়ারি মাস থেকে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড দেওয়ার কাজ শুরুর কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

অসংখ্য আবেদন অপেক্ষমান থাকার কথা জানিয়ে কাদের বলেছেন, লাইসেন্সের স্মার্ট কার্ডের জন্য আবেদনকারীদের দীর্ঘ অপেক্ষা শেষ হতে চলেছে।

নতুন বছরের শুরুতে সেতুমন্ত্রী আজ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা জানান। বিআরটিএ এর কর্মকর্তারা ছাড়াও এতে যুক্ত ছিলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

কাদের বলেন, আমি জানি অসংখ্য আবেদন অপেক্ষমান রয়েছে। লাইসেন্স কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে প্রয়োজনে জনবল বাড়িয়ে এবং বন্ধের দিন কাজ করে ব্যাকলগ ক্লিয়ারের নির্দেশনা দিচ্ছি বিআরটিএকে।

বিআরটিএ তে দালালের দৌরাত্ম দূর করার নির্দেশ দিয়ে তিনি বলেন, কারো কারো দালালদের সঙ্গে যোগসাজশ আছে, এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। সড়কে তিন চাকার মটরযান বন্ধ করতে হবে। এসব কারখানাও বন্ধ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ফেব্রুয়ারি থেকে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড দেওয়া হবে: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৩:৩৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১