অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

যুক্তরাষ্টের মুখে চুনকালি, তলাবিহীন নয়-ঝুড়ি উপচে পড়ছে : খাদ্যমন্ত্রী

বাংলার খবর২৪.কম 500x350_7b6ac2b279a3b0fbeeb615584d3707ad_kamrul_35258_7077: খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘যে যুক্তরাষ্ট্র আমাদের তলাবিহীন ঝুড়ি বলেছিল, আজ তারাই বলছে, আমাদের ঝুড়ি উপচে পড়ছে। যে জয় বাংলা দলীয় স্লোগান ছিল, আজ তা সর্বজনে রূপান্তরিত হয়েছে।’
রোববার দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এনাম-আনাম জনকল্যাণ ফাউন্ডেশন (এএজেএফ) আয়োজিত ‘কানাডাপ্রবাসী আকরামুল ইসলাম কর্তৃক গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা’ অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
কামরুল ইসলাম বলেন, ‘কেবল সরকারের সমালোচনা করলে চলবে না। শেখ হাসিনার নেতৃত্বে বিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি ও শিক্ষাসহ প্রতিটি ক্ষেত্রে আমাদের প্রভূত অর্জন হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা থাকলে আগামী পাঁচ বছরে আমরা কোথায় যাব?’
কামরুল ইসলাম আরো বলেন, ‘দেশের নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানত না। ২০১৪ সালের নির্বাচনের পর আজ তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানছে। তারা সঠিক পথে হাঁটছে। যারা সত্য ইতিহাস জানে না, তারা কখনো সত্যের পথে হাঁটতে পারে না। আজ একটি অপশক্তি তাদেরকে মিথ্যার পথে নিমজ্জিত করতে ষড়যন্ত্র শুরু করেছে। এ অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করত হবে।’
বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক বলরাম পোদ্দার, এম এ করিম, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, ঢাকা শিশু হাসপাতালের ইউরোলজি বিভাগের প্রধান ডা. প্রফেসর আবদুল আজিজ প্রমুখ।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

যুক্তরাষ্টের মুখে চুনকালি, তলাবিহীন নয়-ঝুড়ি উপচে পড়ছে : খাদ্যমন্ত্রী

আপডেট টাইম : ০১:৪৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০১৪