পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মোটরসাইকেলের নিবন্ধন ফি কমে অর্ধেক, প্রজ্ঞাপন জারি

ফারুক আহমেদ সুজনঃ বন্ধন ফি প্রায় অর্ধেক কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

জনস্বার্থে মোটরসাইকেলের নিবন্ধন ফি পুনর্নিধারন করার বিষয়টি উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, মোটরসাইকেলের ইঞ্জিন ক্যাপাসিটি ১০০ সিসি বা এর কম হলে পূর্বনির্ধারিত বিদ্যমান শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি পূর্বের চার হাজার ২০০ টাকার জায়গায় দুই হাজার টাকা হবে এবং মোটরসাইকেলের ইঞ্জিন ক্যাপাসিটি ১০০ সিসির ঊর্ধ্বে হলে পূর্বনির্ধারিত বিদ্যমান শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি পূর্বে পাঁচ হাজার ৬০০ টাকার জায়গায় তিন হাজার টাকা হবে।
এর আগে মোটরসাইকেলের নিবন্ধন ফি প্রায় অর্ধেক কমিয়ে আনার বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রস্তাবে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়।

গত বছরের ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘বাংলাদেশ জাপান যৌথ সরকারি-বেসরকারি অর্থনৈতিক সংলাপ’ শীর্ষক বৈঠকে মোটরসাইকেল নিবন্ধন ফি বাজারমূল্যের ১০ শতাংশের মধ্যে নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে জাপানি রাষ্ট্রদূত শিল্পমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মোটরসাইকেল নিবন্ধন খরচ কমানোর প্রস্তাব করেন।
সম্প্রতি অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের (এনটিআর-২) উপসচিব শাব্বির আহমেদ স্বাক্ষরিত সম্মতি সংক্রান্ত চিঠি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে পাঠানো হয়েছে। চিঠিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে মোটরসাইকেলের নিবন্ধন ফি কমানোর সম্মতির কথা উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, মোটরসাইকেলের ইঞ্জিন ক্যাপাসিটি ১০০ সিসি বা এর কম হলে পূর্বনির্ধারিত বিদ্যমান শুধু নিবন্ধন ফি চার হাজার ২০০ টাকার স্থলে দুই হাজার টাকা হবে। মোটরসাইকেলের ইঞ্জিন ক্যাপাসিটি ১০০ সিসির ঊর্ধ্বে হলে পূর্বনির্ধারিত বিদ্যমান শুধু নিবন্ধন ফি পাঁচ হাজার ৬০০ টাকার স্থলে তিন হাজার টাকা হবে।
বাংলাদেশ মোটরসাইকেল সংযোজনকারী ও উৎপাদক সমিতি (বিএমএএমএ) জানিয়েছে, ১১০ সিসির একটি মোটরসাইকেলের মাশুল বাংলাদেশে ২২ হাজার ২৮৪ টাকা। ভারতে তা তিন হাজার ৮৭৯, শ্রীলঙ্কায় চার হাজার, পাকিস্তানে দুই হাজার ৬৮, মিয়ানমারে তিন হাজার ৩২০ এবং মালয়েশিয়ায় এক হাজার ১৩২ টাকা।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, করোনার কারণে চলাচল সীমিত থাকলেও গত বছর সারাদেশে তিন লাখ ১১ হাজার ১৬টি মোটরসাইকেলের নিবন্ধন করেছেন গ্রাহকরা। যেখানে ২০১৯ সালে নিবন্ধন নেয়া হয়েছে চার লাখ এক হাজার ৪৫২টির। ২০১৭ ও ২০১৮ সালে যথাক্রমে এ সংখ্যা ছিল তিন লাখ ২৫ হাজার ৮৭৬ এবং তিন লাখ ৯৩ হাজার ৫৪৫টি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মোটরসাইকেলের নিবন্ধন ফি কমে অর্ধেক, প্রজ্ঞাপন জারি

আপডেট টাইম : ০১:০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১