পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

কর্মকর্তাদের উদ্দেশ্যে ‘কমিশন বাণিজ্যের ধারা থেকে বেরিয়ে আসতে হবে’

ফারুক আহমেদ সুজনঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নির্দিষ্ট কিছু কর্মকর্তাদের সতর্ক করে বলেছেন, কমিশন বাণিজ্যের ধারা থেকে বেরিয়ে আসতে হবে। বঙ্গবন্ধুর সততা থেকে শিক্ষা নিয়ে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

ওবায়দুল কাদের আজ মঙ্গলবার সকালে সড়ক ও জনপথ অধিদপ্তর আয়োজিত “বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী” উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

সড়ক ও জনপথ অধিদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুরের সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি কামাল আবদুল নাসের চৌধুরী, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াসহ সড়ক ও জনপথ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ।

পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাবনা জেলার চাটমোহর উপজেলা সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

এসময় ওবায়দুল কাদের তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার উন্নয়নের রাজনীতিতে বিএনপির আন্দোলন ভাবনায় সংকটের কালো ছায়া ফেলেছে। নিজেদের ব্যর্থতা ঢাকতেই মানুষের স্বস্তি নষ্ট করার পায়তারা করছে বিএনপি। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার মতো ভ্যাক্সিন নিয়েও বিএনপির অপরাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে। তারা ভ্যাক্সিন নিয়ে সংশয় সৃষ্টি এবং দুর্নীতির যে গল্প তৈরির অপচেষ্টা করেছিলো তা হালে পানি পায়নি। ১৩ দিনে ২৩ লাখ মানুষের ভ্যাক্সিন গ্রহণ শেখ হাসিনার সুদক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের সোনালি বার্তা। দেশ বিদেশে অপপ্রচারের বাক্স খুলে বসা বিএনপি আন্দোলনের নামে আগুন সন্ত্রাস এবং দেশ ও সরকার বিরোধী আল জাজিরার অপপ্রচার একই সূত্রে গাঁথা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নেতা বানাতে হবে কর্মীদের সমর্থন ও মতামতের ভিত্তিতে।সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে, পকেট কমিটি করা যাবে না।

পাবনা জেলার চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কেন্দ্রীয় সদস্য মেরিনা জাহান কবিতা, নুরুল ইসলাম ঠান্ডু,আবদুল আউয়াল শামীম,সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সসহ চাটমোহর উপজেলার নেতৃবৃন্দ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

কর্মকর্তাদের উদ্দেশ্যে ‘কমিশন বাণিজ্যের ধারা থেকে বেরিয়ে আসতে হবে’

আপডেট টাইম : ০৯:৫০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১