পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সাবেক আইনমন্ত্রী লড়ছেন না বসুন্ধরার এমডির পক্ষে

ডেস্ক ঃ মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যায় প্ররোচনায় দায়ের হওয়া মামলার আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের আইনজীবী হচ্ছেন না সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।

বৃহস্পতিবার সকালে একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা গিয়েছিল তিনি লড়বেন। এমনকি দুপুরে জাগরণ অনলাইনকে ইতিবাচক ইঙ্গিত দিলেও, সন্ধ্যায় নিশ্চিত করে বলেন এই মামলায় তাঁকে নিয়োগ দেয়া হয়নি।

তাহলে কি বসুন্ধরার এমডির পক্ষে আপনি আইনি লড়াই লড়ছেন না?—জাগরণের এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি ‘না’ বলেন।
এদিকে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে বসুন্ধরার এমডির আগাম জামিন আবেদনটি শুনানি হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় সকালে আগাম জামিন শুনানি বন্ধের সিদ্ধান্ত নেন হাইকোর্ট। ফলে সায়েম সোবহান আনভীরের করা আবেদনের শুনানি হয়নি।

বুধবার (২৮ এপ্রিল) কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে আত্মহত্যায় প্ররোচনা করা মামলায় হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেছেন সায়েম সোবহান আনভীর।

গত ২৬ এপ্রিল, সোমবার সন্ধ্যার পর রাজধানীর গুলশানের নিজের ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে আসামি করে মামলা করেন মুনিয়ার বোন নুসরাত জাহান।

মামলার এজাহারে বাদী বলেন, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মোসারাত জাহান মুনিরা। দুই বছর আগে মুনিরা এবং সায়েম সোবহান তানভীরের মধ্যে পরিচয় হয়। এরপর থেকে তারা বিভিন্ন রেস্তোরাঁয় দেখা করতেন। তাদের প্রায় সময় মোবাইলে ফোনে কথা বলতে দেখা যেত। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সাবেক আইনমন্ত্রী লড়ছেন না বসুন্ধরার এমডির পক্ষে

আপডেট টাইম : ০৩:১৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১