পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

ঈদ আনন্দ ঝড়-বৃষ্টিতে ম্লান হতে পারে

ডেস্ক: রাত পোহালেই দেশে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। এর একদিন আগে মন খারাপ করার মতো বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার প্রায় সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝড়োহাওয়া এবং শিলাবৃষ্টি হতে পারে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট, বরিশাল, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় এবং খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ এবং বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে মাইজদিকোর্টে ৫৮ মিলিমিটার, চট্টগ্রামে ২৭ ডিগ্রি মিলিমিটার, টাঙ্গাইলে ১৬ মিলিমিটার, তেতুঁলিয়ায় ২৯ মিলিমিটার, বদলগাছিতে ২১ মিলিমিটার, বগুড়ায় ২০ মিলিমিটার, রাজারহাটে ১৮ মিলিমিটার ও নিকলিতে ১৫ মিলিমিটার।

আবহাওয়াবিদ আফতাব উদ্দিন গণমাধ্যমকে বলেন, ঈদের দিন সকালে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি হতে পারে। তবে উত্তরাঞ্চলে কিছুটা কম হবে। ঢাকাসহ নিচের দিকের এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। এই আবহাওয়া থাকতে পারে দুপুর পর্যন্ত।

এদিকে দেশের নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

ঈদ আনন্দ ঝড়-বৃষ্টিতে ম্লান হতে পারে

আপডেট টাইম : ০৫:৪৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১