পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

করোনাকালেও শীর্ষ রেমিট্যান্স আহরণকারী দেশের তালিকায় বাংলাদেশ : বিশ্ব ব্যাংক

ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত গোটা বিশ্ব। এই মহামারীর কারণে টালমাটাল অবস্থা বিশ্ব অর্থনীতির। তবে করোনার বছরেও ২০২০ সালে বিশ্বের শীর্ষ রেমিট্যান্স আহরণকারী দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ।

বিশ্বব্যাংকের হিসাবে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর মধ্যে রেমিট্যান্স আহরণে সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। এবছর বাংলাদেশে রেমিট্যান্স এসেছে ২২ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১ লাখ ৮৭ হাজার কোটি টাকার বেশি।

সম্প্রতি প্রকাশিত মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২০ সালে গড়ে ১৮ দশমিক ৪ শতাংশ বেশি এসেছে বাংলাদেশের রেমিট্যান্স।

স্বাভাবিক সময়ে বাংলাদেশ থেকে প্রতিবছর গড়ে ৭ থেকে ৮ লাখ মানুষ কর্মসংস্থানের জন্য প্রবাসে যান। কিন্তু করোনার প্রকোপ শুরুর পর ২০২০ সালে এ সংখ্যা মাত্র ২ লাখ ১৮ হাজারে নেমে আসে। এ সময় প্রায় ৬৭ শতাংশ প্রবাসী শ্রমিক মজুরি ছাড়াই দেশে ফিরে আসতে বাধ্য হয়। বিশ্বব্যাংকের হিসাবে ফিরে আসা শ্রমিকদের মধ্যে ৬২ শতাংশ তাদের সঞ্চয় ও স্থাবর সম্পদ সেসব দেশে ছেড়ে দেশে চলে আসতে বাধ্য হয়েছে। ২০২০ সালের জুলাই পর্যন্ত ১৮৬টি দেশে প্রায় ৭০ হাজার শ্রমিক করোনায় আক্রান্ত হয়। ডিসেম্বর ২০২০ পর্যন্ত ২ হাজার ৩৩০ জন বাংলাদেশি বিশ্বের ২১টি দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তাদের মধ্যে অনেকেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পায়নি বলে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর মধ্যে ২০২০ সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম স্থানে রয়েছে। দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ভারতে ৮৩ বিলিয়ন ডলার, চীন ৬০ বিলিয়ন ডলার, মেক্সিকো ৪৩ বিলিয়ন ডলার, ফিলিপাইন ৩৫ বিলিয়ন ডলার, মিশর ৩০ বিলিয়ন ডলার, পাকিস্তান ২৬ বিলিয়ন ডলার, বাংলাদেশ ২২ বিলিয়ন ডলার, নাইজেরিয়া ও ভিয়েতনামে ১৭ বিলিয়ন ডলার এবং ইউক্রেনে এসেছে ১৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

করোনাকালেও শীর্ষ রেমিট্যান্স আহরণকারী দেশের তালিকায় বাংলাদেশ : বিশ্ব ব্যাংক

আপডেট টাইম : ০৮:৪৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১